• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৮, ২০২৬, ১০:৪২ এএম ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ভাঙ্গায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগের মামলার আসামি শেখ লাল চাঁনকে (৩৫) গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের পশ্চিম পাড়ায় তার নিজ বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সভ্যতা স্বীকার করেছেন।
এর আগে এ ঘটনায় রবিবার (৫ এপ্রিল) রাতে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে প্রতিবেশী যুবক লাল চাঁন শেখের (৩৫) বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি লাল চাঁন শেখ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা।
সোমবার (৬ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে মেয়েটির বাবা-মা পাশের পার্শ্ববর্তী চাড়ালদিয়া গ্রামে আত্মীয় বাড়িতে গাজীর গান শুনতে যান। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে তারা বাড়ি ফিরে এসে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান।
মেয়ের ঘরে ঢোকামাত্র আসামি লাল চাঁনকে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। মেয়েটির মা-বাবা লাল চাঁনের পেছনে পেছনে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়। তখন তারা প্রতিবন্ধী মেয়ের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা শুনতে পান। মেয়েটি জানায়, লাল চাঁন তাকে ধর্ষণ করেছে।
এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি শেখ লাল চাঁনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।

Side banner