একজন ভাল মানুষ যুগ্মসচিব ডক্টর এ এফ এম আমীর হোসেন
তিতাস বহমান শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই জেলার প্রমত্তা মেঘনা কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বাঞ্ছারামপুর। সুখি সুন্দর শান্তিপ্রিয় পরিচ্ছন্ন সমৃদ্ধ বাঞ্ছারামপুরের মাটিতে জন্মগ্রহণ করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী, সচিব, শিক্ষাবিদ, কৃষিবিদ, ক্রীড়াবিদ, শিল্পউদ্যোক্তা, বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি সাহিত্যিক, সাংবাদিক, আধ্যাত্মিক সাধক সহ দেশ বরেণ্য অগণিত কৃতি সন্তান।