• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ


বাঞ্ছারামপুর বার্তা | কুমারখালী প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:২৪ পিএম ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

সারাদেশে গণহত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী শাখার আয়োজন  কুমারখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে  ইসলামী আন্দোলন বাংলাদেশ  কুমারখালী উপজেলা শাখার সভাপতি ডা. মো. গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী।
এসময় ইসলামি আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুল মালেক, কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি শেখ মো. এনামুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা তাওহিদুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি  প্রতিনিধি লিপু খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

Side banner 1 Side banner 2