• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটিতে হত্যা মামলার আসামী!


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৩০, ২০২৬, ০৯:১৮ পিএম নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটিতে হত্যা মামলার আসামী!

নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে (এমপি মনোনিত) নিযুক্ত হয়েছেন নবীগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামী এম এ বাছিত। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ে বড় ধরনের সংঘর্ষে নিহত রিমন হত্যা মামলার আসামী এবং তৎকালীন বিএনপি সরকারের আমলে গ্রেফতার হওয়া উপজেলার কুর্শি ইউপির এনাতাবাদ গ্রামের মৃত লাল মিয়া তালুকদারের ছেলে এম এ বাছিতকে স্থানীয় এমপি ড. রেজা কিবরীয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। 
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে বিএনপি সহ উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠে। বিএনপির পদধারী গুরুত্বপূর্ণ ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না করে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া কিসের ভিত্তিতে একজন হত্যা মামলার আসামীকে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করলেন এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির দুর্দিনে এম এ বাছিতকে দলীয় কোন কর্মকান্ডে দেখা যায়নি। বরং আওয়ামী এমপি ও জেলা পরিষদের প্রশাসকের সাথে তার সখ্যতা ছিল। তাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধাও ভোগ করেছেন। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিসহ জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। 
উল্লেখ্য, এম এ বাছিত বিএনপি বা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন সদস্যও নেই বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা।

Side banner 1 Side banner 2