প্রথমবারের মতো ইতিহাসের সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারি ও বিরোধী দলের এমপি হিসেবে ভোটে নির্বাচিত এবং সংরক্ষিত আসন মিলিয়ে তিনজন সাংসদ পেলেন নবীনগরের ইতিহাস ঐতিহ্যের ভান্ডার।
প্রথমবারের মতো এই সংসদে স্ব স্ব অবস্থান থেকে ঝড় তুলবেন জন্মসূত্রে ও পৈত্রিকসুত্রে নবীনগরের সন্তান তিন এমপি।
এই তিনজন হলেন সরাসরি ভোটে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য উপজেলার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা এডভোকেট এমএ মান্নান, বিএনপি দলীয় সংরক্ষিত সংসদ সদস্য পৈত্রিকসুত্রে উপজেলার লাউর ফতেহপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পৈত্রিকভাবে নবীনগর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।
একই উপজেলার ৩জন এমপি হওয়ায় উন্নয়ন ও অগ্রগতিতে নবীনগর এগিয়ে যাবে, এমনটাই ভাবছে এখানকার সাধারণ জনগণ।
আপনার মতামত লিখুন : :