শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসের পক্ষে ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকার জার্মান দূতাবাস।
এক বার্তায় দূতাবাস বলেছে, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।
পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

ভিসা প্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন : :