• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক এপ্রিল ৩, ২০২৬, ০২:৪১ পিএম যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইয়াসমিনের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। ইতোমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ ঘাতককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Side banner