ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবু সাঈদ। জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি পূর্বতন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
মো. আবু সাঈদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকায় সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
গত ২৯ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন : :