• ঢাকা
  • রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন: আয়নাল


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ২৪, ২০২৬, ১২:৫০ পিএম সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন: আয়নাল

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের কর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রউফ প্রধান আয়নাল। 
তিনি বলেন, বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে অপার সম্ভাবনাময় ইউনিয়ন হলো ১নং তেজখালী। উপজেলার উত্তর পূর্ব এলাকায় নবীনগর সীমান্ত এলাকার তিতাস নদী ঘেষে অবস্থিত এই ইউনিয়নটি। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আকানগর ইমামনগর জয়নগর গোটকান্দি একটি বৃহৎ গ্রাম; অপরদিকে তেজখালি, বাহেরচর ও বিষ্ণুরামপুর মিলে একজোট। এই জোটের কারণে সৎ যোগ্য লোকের মূল্যায়ন হয় না। 
তিনি আরও বলেন, আমি তেজখালী ইউনিয়নবাসীর প্রতি আকুল আবেদন জানাবো আপনারা ইউনিয়নকে এলাকা ভিত্তিক ডিভাইডেড না করে সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন। 

Side banner 1 Side banner 2