• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৩, ২০২৬, ০৩:১৯ পিএম গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে উপজেলার নলডাঙ্গা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এ বৃদ্ধের মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Side banner