• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোমনায় বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক ১


বাঞ্ছারামপুর বার্তা | হোমনা (কুমিল্লা) প্রতিনিধি এপ্রিল ১, ২০২৬, ০৫:০০ পিএম হোমনায় বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক ১

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত আসামী দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে ভূইয়া বাড়ী কবরস্থানের সামনে আসামীর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত লুঙ্গির পিছনের কোমড়ের অংশে গোজানো অবস্থায় তার কাছ থেকে ৭.৬৫ বিদেশী পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে। হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Side banner