• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনারের সাক্ষাৎ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০১:২৯ পিএম বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর মান্যবর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে মিলিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রুনাইর এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা হয়।
একইসাথে, দু দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে মাননীয় বিরোধীদলীয় নেতা মান্যবর হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। 
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Side banner 1 Side banner 2