বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটি ২ মে ২০২৬ কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রেসে কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি মো. শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়া।

কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুর গ্রামের রুহুল আমিন সরকার রাজিব। ইতোপূর্বে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রুহুল আমিন সরকার রাজিব ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে রুহুল আমিন সরকার রাজিব বাঞ্ছারামপুর ব্লাড জোনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন রুহুল আমিন সরকার রাজিব। বাঞ্ছারামপুর উপজেলা নাগরিক সংসদের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় রুহুল আমিন সরকার রাজিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীদিনে রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদলের মূল নীতি শিক্ষা ঐক্য প্রগতির ধারক এবং বাহক হয়ে অতীতের মতো সক্রিয়ভাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন : :