• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:৫৪ পিএম ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি

ইফতারে মুখরোচক কিছু খেতে মন চায় সবারই। অনেকে আবার বাইরে থেকে কিনে আনেন এটা-সেটা। তবে বাইরের ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সম্ভব হলে বাড়িতে তৈরি করে খাবেন। সেক্ষেত্রে সহজে তৈরি করা যায় এমন একটি মুখরোচক খাবার হলো মুরগির মাংসের টিকিয়া। এটি তৈরি করা যতটা সহজ, খেতে ততই মজাদার। চলুন জেনে নেওয়া যাক রেসিপি- 
তৈরি করতে যা লাগবে
মুরগির বুকের মাংস সেদ্ধ- ২ টুকরা
বুটের ডাল সেদ্ধ- ১ কাপ
জিরা গুঁড়া- ২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া- ২ চা চামচ
গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ


লবণ- পরিমাণমতো
আদা, রসুন ও পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
ডিম- ১ টি
তেল- ভাজার জন্য
ধনিয়া পাতা বা পুদিনা পাতা কুচি- পরিমাণমতো
মরিচ কুচি- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
একটি কড়াইতে মুরগি বুকের মাংস ও বুটের ডাল সামান্য লবণ, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ডাল ও মাংস ভালো করে ভর্তা করে নিন। এর মধ্যে উপরের সবগুলো উপকরণ (তেল বাদে) দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার মিশ্রণ থেকে টিকিয়ার আকৃতিতে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলে পরিবেশন করুন।

Side banner