ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস্ মাঠে “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)--এর ২য় দিনের ইভেন্ট ‘‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প” সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’র সার্বিক তত্বাবধায়নে নিয়োগ বোর্ড স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিনের ইভেন্ট শেষে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদানসহ উত্তীর্ণ প্রার্থীদেরকে সাধুবাদ জানান এবং পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। আর যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরকে পূনরায় পরবর্তী নিয়োগে চেষ্টা করার জন্য আহবান করেন।

এসময় জনাব মো. আরিফুল ইসলাম, এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :