দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ভেলানগরে উদ্বোধন হলো সূফীবাদের প্রেম, ধর্ম, আর আধ্যাত্মিকতার মিলন মেলার স্থান খানকাহ শরীফ। তিলে তিলে গড়ে ইসলামি শিক্ষা ও গবেষণার এই কেন্দ্র এবার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ভেলানগর গাউছিয়া রেজভীয়া সুন্নীয়া খানকাহ শরীফটি এই অঞ্চলে সূফি ভাবধারা প্রচারে রাখবে অনবদ্য এক ভূমিকা, এমনটাই মনে করছেন সবাই।
শনিবার ধর্মীয় এই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে ভেলানগর হয়ে উঠে সূফীদের এক মিলন মেলা। খানকাহের নান্দনিক ভবনের শুভ উদ্বোধন করেন আওলাদে রেজভী শাহ সূফী আলী আজম রেজভী। মিলাদ, দোয়া, আলোচনায় সূফীবাদের ইতিহাসে খানকাহর ভূমিকা তুলে ধরা হয় এসময়।
কাজী শাহজালাল রেজভীর প্রচেষ্টায় তিলে তিলে গড়া এই গবেষণা কেন্দ্রটি সামাজিক ও ধর্মীয় যোগসূত্র হিসেবে কাজ করবে বলে মত দেন অতিথিরা।
হুমায়ুন কবির রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব। সহ সভাপতিত্ব করেন ডাঃ শফিকুল ইসলাম রেজভী।
এসময় আলোচনা করেন মুফতি তৌহিদুর রহমান রেজভী, মুফতি সাইফুল ইসলাম রেজভী, মুফতি আবদুল্লাহ আল কাদরীসহ অনেক আলোচকবৃন্দ।
পরিচালনায় ছিলেন মাওলানা জাহের উদ্দিন তাহেরী। আয়োজক কাজী শাহ্ জালাল রেজভী দীর্ঘ সময় ধরে নিজের ঘামে আর শ্রমে এই খানকাহর প্রতিষ্ঠা করেন। সূফীবাদের প্রচার ও প্রসারে ভূমিকা রেখে চলছেন তিনি। যার বাস্তব রূপ এই প্রতিষ্ঠান।
আপনার মতামত লিখুন : :