• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৬ পিএম জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে মুক্তিলাভের পর কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর প্রধাণ কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, গত রবিবার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে অন্য কোন মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে গেছেন। 
আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, বাউলশিল্পী আবুল সরকারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে দায়েরকৃত এক মামলায় গত বছরের ২০ নভেম্বর বাউল শিল্পী আবুল সরকারকে আটক করা হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নজরুল ইসলাম। 
আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

Side banner