• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৫, ২০২৬, ০৭:০৮ পিএম ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল

‎ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২৬ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সোহেল আকন নির্বাচিত হন।‎
‎এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ‎ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তার প্রতিদ্বন্দ্বী মো. মাহেব হোসেনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. হারুন আর রশীদ তার প্রতিদ্বন্দ্বী মো. খান শহিদুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
‎সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সোহেল আকন তার প্রতিদ্বন্দ্বী মো. নাসিমুল হাসান ও বি. এম. আমিনুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।‎
‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মু. শামীম আলম, মো. মিজানুর রহমান মুবিন, মো. গোলাম সরওয়ার লিটন, মো. আনিসুর রহমান খান ও মো. নাছির উদ্দিন। এ পদে গোলাম সরওয়ার লিটন ও মিজানুর রহমান মুবিন নির্বাচিত হয়েছেন।‎
‎অর্থ সম্পাদক পদে মো. আরিফ হোসেন খান তার প্রতিদ্বন্দ্বী মো. শাহাদৎ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন। ভিজিল্যান্স সম্পাদক পদে মো. মোফাজ্জেল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন মো. নুরুল ইসলাম খানের সঙ্গে এবং তিনি নির্বাচিত হন।
‎লাইব্রেরি (গ্রন্থাগার) সম্পাদক পদে মো. ফিরোজ হোসাইন তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুম হাওলাদারকে পরাজিত করে বিজয়ী হন। ভর্তি সম্পাদক পদে আমির হোসাইন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ফয়সাল খানের সঙ্গে এবং তিনি নির্বাচিত হন।‎
‎এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ ওয়াই এ সাইয়েদ, মো. শাহজাহান, মো. আককাস সিকদার ও মো. মোবাশ্বের আলী ভূঁইয়া। এ পদে আককাস সিকদার ও মোবাশ্বের আলী ভূঁইয়া বাদশা নির্বাচিত হয়েছেন।‎
‎নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদকসহ মোট ৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। শাহাদাৎ - নাসিম প্যানেল ৪টি পদে জয়লাভ করে। অন্যদিকে জামায়াত সমর্থিত দুটি পদে প্রার্থী থাকলেও তারা কেউ নির্বাচিত হতে পারেননি।‎
‎নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন বলেন, নির্ধারিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা সম্পন্ন করে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Side banner