• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:২২ পিএম মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এরআগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালাবেন।
তার এ হুমকির পরই জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। প্রথমে জানা যায়, কাতারের দোহায় অবস্থিত মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, অন্যান্য ঘাঁটি থেকেও সরছে সেনা।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এরমধ্যে আল-উদেইদ সবচেয়ে বড়। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা থাকেন।
গত বছর জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হয়। ওই সময় এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার ব্লাস্টার বোমা ছোড়ে। এ হামলার আগেও আল-উদেইদ ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর এ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি খুবই সীমিত হামলা ছিল।
এরআগে ২০২০ সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। ওই সময় ইরানি সেনারা ভুলবশত একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল।
সূত্র: রয়টার্স

Side banner 1 Side banner 2