• ঢাকা
  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

সংগঠনকে শক্তিশালী করাই আমার লক্ষ্য: শাহজালাল সাকিল


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ২৬, ২০২৬, ০২:১১ পিএম সংগঠনকে শক্তিশালী করাই আমার লক্ষ্য: শাহজালাল সাকিল

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের তরুণ নেতাদের মধ্যে অন্যতম মো. শাহজালাল সাকিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ ও লালন করে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু। বিগত সময়ে তিনি মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসিবে দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।
বিএনপির চরম দুঃসময়ে ২০১৬ সালে জীবনের উপর ঝুঁকি নিয়ে তিনি সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ শুরু করেন। দলের প্রতিটি কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করতেন। 
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দলীয়ভাবে সুযোগ পেলে মানিকপুর ইউনিয়ন যুবদল অথবা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে দায়িত্ব পালন করতে চান শাহজালাল সাকিল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাকিল বলেন, বিএনপির আদর্শ ও নীতিতে বিশ্বাস রেখে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছি। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসার নেতৃত্বে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করতে চান।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে তৃণমূলকে শক্তিশালী করা, তরুণদের সংগঠিত করা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহজালাল সাকিল।

Side banner 1 Side banner 2