• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোমনায় স্বামীকে আটকিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার


বাঞ্ছারামপুর বার্তা | মোঃ তপন মিয়া সরকার, হোমনা এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৫৬ পিএম হোমনায় স্বামীকে আটকিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্ষণ মামলার ঘটনার সহিত সম্পৃক্ত আটককৃতরা হলেন মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), মো. রিফাত (২২), নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)। তারা সকলেই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০ টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোযোগে বাবার বাড়িতে যাওয়ার পথে অটো আটকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে আটকিয়ে স্ত্রীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Side banner