• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে কায়েস সিকদার গণসমাবেশ অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৫৫ পিএম বাঞ্ছারামপুরে কায়েস সিকদার গণসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদারের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে আবু কায়েস সিকদার ৯টি বিষয় তুলে ধরেন। এগুলো হলো ১. শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন ২. ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণ ৩. সমাজকল্যাণ ও মানবিক উন্নয়ন ৪. স্বাস্থ্য ও মৌলিক সেবা উন্নয়ন ৫. অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ৬. গ্রামীণ হাট-বাজার ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালীকরণ ৭. রাস্তা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন ৮. সুশাসন, স্বচ্ছতা ও জনগণের অধিকার নিশ্চিতকরণ ৯. শিল্প ও বাণিজ্য উন্নয়ন।


তিনি বলেন, আমার নির্বাচনী প্রতীক ফুটবল। আমি আপনাদের সন্তান ও সেবক হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার রাজনীতির মূল দর্শন হলো-জনগণের মৌলিক চাহিদা পূরণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি জনপদ গঠন। আমি বাঞ্ছারামপুরকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দ্রুততম সময়ে মধ্যে এগিয়ে নিয়ে যেতে চাই। 


কায়েস সিকদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি বিজয়ী হলে একটি উন্নত সমৃদ্ধ বাঞ্ছারামপুর উপহার দেব। 


উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন। 

Side banner