ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতি মো. জুনাঈদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল মিঞা, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জিতু, সাবেক সভাপতি আবু মুসা ভুঁইয়া, সাবেক সহ সভাপতি মুর্তজা বশীর আপেল, সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সরকার রাজিব, সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, সাবেক সভাপতি তাহের হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রফিক সিকদার, এ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াছ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল আইয়ুম, সহ সভাপতি হাজী আব্দুল মতিন, সহ সভাপতি আলহাজ¦ সেলিম আক্তার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালালউদ্দিন বাদল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক।
আপনার মতামত লিখুন : :