• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ডিমলায় নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৮, ২০২৬, ০৯:১৫ পিএম ডিমলায় নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নীলফামারীর ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলির দাবিতে মানববন্ধন চলছিল। এ সময় হঠাৎ করে ওসি ঘটনাস্থলে এসে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে যান। রবিবার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলার পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) ডিমলা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সেই মাহফিলে উপস্থিত নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মানববাচার চক্রের সদস্য দাবি করে ইফতার মাহফিলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজকে দুপুরের দিকে ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন চলছিল। সেখানে মানববন্ধন চলাকালীন ওসি নিজে গিয়ে উপস্থিত হন এবং লাইনে দাঁড়িয়ে সবার বক্তব্য শোনেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যকে দাওয়াত করা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে পারছেন না। কিছু দিন আগে একজন মানববাচারকারীকে ইফতার মাহফিল আমন্ত্রণ জানিয়ে বিতর্কিত কাজ করেছেন। আমরা অবিলম্বে ওসির বদলি চাই।  
সেখানে উপস্থিত ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, আমরা কখনো একজন অপরাধীকে দাওয়াত করতে পারি না। আমাদের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি। তিনি হয়তো ইফতারের সময় হঠাৎ করে এসেছেন। তবে সে বা কেউ যদি দোষী হয়ে থাকে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, শুনতে পারলাম আমার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। পরে আমি সেখানে গিয়ে দেখি মানববন্ধন চলছে সেখানে আমি নিজেই দাঁড়িয়েছিলাম সবার কথা শুনে আমি কথা বলেছি। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি।

Side banner