পবিত্র মাহে রমজানে বাঞ্ছারামপুর ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানী ঢাকার বিজয়নগরে হোটেল ৭১ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম।

এছাড়াও সোনালী ব্যাংক পিএলসির সাবেক ডিজিএম গোলাম মোহাম্মদ হোসেন সহ বাঞ্ছারামপুর ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :