• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুলাই ২৯, ২০২৬, ০১:৫২ পিএম জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩)। সমাবেশে সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। 
সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের সকলস্তরের জনগনের সম্মিলিত চেষ্টায় মাদক প্রতিরোধে করা সম্ভব। তিনি মাদক প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি কিশোর অপরাধীদের প্রতিরোধেও সামাজিক সচেতনার উপর জোর দেন। প্রতিটি মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা চালানোর জন্য বলেন। মাদক কারবারীদের আইনগত সহায়তা না দেওয়ার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহবান জানান। সমাজে সংগঠিত সমস্ত অপরাধের মূলে রয়েছে মাদক। তাই এই মাদক সেবনকারী ও মাদক কারবারীদের প্রতিরোধের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 
তিনি সরকারিভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের জন্য সরকারের নিকট প্রস্তাবনা রাখবেন মর্মে উপস্থিত সকলকে প্রতিশ্রুতি প্রদান করেন। মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। 
সমাবেশের সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ করেন। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান করেন। তিনি অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অনলাইন জুয়ার বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
মাদকের বিষয়ে কোন প্রকার তথ্য পাওয়া গেলে তা সরাসরি পুলিশ সুপারের সরকারী মোবাইল নাম্বারে প্রেরণের জন্য বলেন। এক্ষেত্রে তিনি তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে চিহ্নিত করার লক্ষ্যে তাদের বাসস্থানে লাল চিহ্ন প্রদান করা হবে। এর মাধ্যমে সমাজের মানুষ মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও সচেতন হবে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। 
উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সমাবেশে মো. নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, সাজেদুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, মোবারক হোসেন, জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া, আলহাজ্ব জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, মোহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বিশেষ অতিথি হিসেবে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner 1 Side banner 2