• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

মুন্সীগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ৫, ২০২৬, ০৮:৪৬ পিএম মুন্সীগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। 
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) ভোর রাতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গজারিয়া থানা পুলিশ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোহাগ গাজী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার মো. আল আমিন (৩৬), একই এলাকার মো. রুহুল আমিন (৩৮) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার মো. রুবেল (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অটোরিকশা চুরি করে তা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং একটি চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Side banner 1 Side banner 2