• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা নিবেদন 


বাঞ্ছারামপুর বার্তা | প্রবীর চৌধুরী রিপন মার্চ ২৬, ২০২৬, ০২:৩৬ পিএম ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা নিবেদন 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফারুকী পার্কে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, এনায়েত খান সদস্য আরমান ও মানিক মিয়া প্রমুখ। 
সকল বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী সকল বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন। রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা দিবস। দিনটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি হয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনে। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। 
আজ বৃহস্পতিবার বছর ঘুরে আবার ফিরে এসেছে মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস, যা ইতিহাসের পরিক্রমায় এবার ৫৬তম। জাতির মুক্তির সংগ্রামে বীর শহীদদের আত্মদানের কথা জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Side banner