• ঢাকা
  • রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর শাড়ি লুঙ্গি ও অর্থ বিতরণ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ২১, ২০২৬, ০৯:৩৬ পিএম বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর শাড়ি লুঙ্গি ও অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের  সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির অনুকূলে বরাদ্দকৃত ৭শত শাড়ি, ১শত থ্রি-পিস এবং নগদ ১০ লক্ষ টাকা বাঞ্ছারামপুর উপজেলার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ সহায়তা সরাসরি প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ মাস্টার রোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকৃত দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেদে পল্লী, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, ইউনিয়ন পর্যায়ের দরিদ্র নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হয়েছে।


এছাড়াও প্রত্যেকটি জুলাই শহীদ পরিবারের সদস্যকে নগদ ২০ হাজার টাকা, একটি করে শাড়ি এবং প্রায় ৩ হাজার টাকা মূল্যের ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

Side banner