• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

তেলবাহী জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, আহত ১০


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৯, ২০২৬, ০৪:০৫ পিএম তেলবাহী জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যাত্রীরা।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। এতে কিছু সংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেই।

Side banner