• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হলেন সিরাজুল ইসলাম সিরাজ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৭, ২০২৬, ০১:১৫ এএম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হলেন সিরাজুল ইসলাম সিরাজ

ছাত্রদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি, জেলা বিএনপির তিনবারের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।


দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে জেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত সকলে জেলার উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।


নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ তার বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকর ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Side banner