• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির বিজয়ে

বাঞ্ছারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শামীম শিবলী


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৩৮ পিএম বাঞ্ছারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শামীম শিবলী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় জোনায়েদ সাকির বিজয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী এক ফেসবুক বার্তায় গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, বিজয়ের আনন্দ কিংবা বিজয়ের অনুভূতির কথা মুখে বলে বা লিখে শেষ করা যায় না। এই ঐতিহাসিক বিজয় বাঞ্ছারামপুর উপজেলার আপামর সাধারণ মানুষের। তাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও ভোটের মাধ্যমে এই বিজয় সম্ভব হয়েছে।
শামীম শিবলী বাঞ্ছারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
তিনি আরও বলেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক অর্জন নয়, এটি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন। উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাঞ্ছারামপুর গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থনই আগামী দিনের পথচলার শক্তি।

Side banner