ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীই ভোট কম পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন।
এদের মধ্যে মাদারীপুর-১ আসনে ১০ জনের মধ্যে ৭ জন, মাদারীপুর-২ আসনে ১০ জনের মধ্যে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ৫ জনের মধ্যে ৩ জনই জামানত হারিয়েছেন।
মাদারীপুর-১ আসনে ১০২ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২ শত ৮৯। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৮২ হাজার ৭১০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭ শত ১৯টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ৬৪ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিএনপির ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ৫২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র ((জাহাজ প্রতীক) প্রার্থী কামাল জামান মোল্লা ৩৬ হাজার ৫৬৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বাকী ৭ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আকরাম হোসাইন ৬ হাজার ২০৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) আবদুল আলী ২০৮ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (হরিণ) মো. ইমরান হাসান ২৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টি (আনারস) মো. হাফিজুর রহমান ৬৯ ভোট, গণঅধিকার পরিষদের (ট্রাক) রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র ফুটবল) সাজ্জাত হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন।
মাদারীপুর-২ আসনে ১৪৫টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২ শত ৩২। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৯২ হাজার ১ শত ৬৪ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৪ শত ৯৪টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৪৪ দশমিক ০৫ শতাংশ। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র কলস) প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪ ৭৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) প্রার্থী আব্দুস সোবাহান ৩৬ হাজার ১৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। এ ছাড়া বাকী ৭ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আলী আহমাদ চৌধুরী ১৬ হাজার ৮৬৫ ভোট, স্বতন্ত্র (হরিণ) মুহা. কামরুল ইসলাম সাঈদ ১৪ হাজার ৫১৯ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি) মোহাম্মদ দিদার হোসেন ১২৮ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মহিদুল ইসলাম ৬৪৬ ভোট, স্বতন্ত্র (ঘোড়া) মো. রেয়াজুল ইসলাম ২ হাজার ৭৭৯ ভোট, স্বতন্ত্র (মটর সাইকেল) শহিদুল ইসলাম খাঁন ৬ হাজার ৪৩ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাত ঘড়ি) সুবল চন্দ্র মজুমদার ৩০১ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ আসনে ১৩৪ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮০৬। নির্বাচনে ভোট দিয়েছে ২ লাখ ১ হাজার ২৩৭ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪৭৫টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫১ দশমিক ৮৯ শতাংশ। এই আসনে প্রার্থী ছিল ৫ জন। এদের মধ্যে বিএনপির (ধানের শীষ) প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১ শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (মই) আমিনুল ইসলাম ৩৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) নিতাই চক্রবর্তী ২ হাজার ৫০৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আজিজুল হক ১৩ হাজার ৫৮ ভোট পেয়েছেন। এই ৩ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
আপনার মতামত লিখুন : :