• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬, ০১:৩৮ পিএম আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী আনোয়ার হোসেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। যার পরিপ্রেক্ষিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।   
এছাড়া দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Side banner