ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) উপজেলার দড়ি বাঞ্ছারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো. সেলিম (৩৮) বাঞ্ছারামপুরের হাজী খালেক বেপারী ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন।
তিনি জানান, ছাত্রলীগ নেতা সেলিমকে সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার মামলা নম্বর ৬ তারিখ ২২/৮/২৪ ধারা ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন : :