চট্টগ্রাম জেলা পুলিশের সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের অংশগ্রহণে মঙ্গলবার (২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ের পুলিশিং আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, তথ্য সংগ্রহ, দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভাটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনগণকেন্দ্রিক পুলিশিং কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন : :