• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬, ০৯:০২ পিএম সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নদীগর্ভে তলিয়ে নিখোঁজ রয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটে যাত্রী তোলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ‘আসা যাওয়া-৫’ নামক একটি লঞ্চে ছোট ট্রলারের মাধ্যমে যাত্রী তোলার কাজ চলছিল। ঠিক সেই মুহূর্তে ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা যাওয়া-৫ লঞ্চটিকে জোরালো ধাক্কা দেয়। দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারে থাকা যাত্রীরা পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নৌ-পুলিশ উদ্ধার কাজে নামে। ঘটনার পরপরই এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Side banner