• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৩৫ পিএম অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শাহ জামাল (৫৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা আরও এক ব্যক্তি আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামকস্থানে এ ঘটনা ঘটে। 
নিহত শাহ জামাল পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চর শিতাইঝাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে বাসা ভাড়া থাকতেন। 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমজপুরের নাসির ডাক্তারের গলিতে অরক্ষিত রেল ক্রসিং হওয়ায় থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ৯টার দিকে শাহ জামাল মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটি এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাহ জামালের মৃত্যু হয় এবং তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনা এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে অরক্ষিত এই রেল ক্রসিংয়ে একটি গেট এবং গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির খান বলেন, ঘটনাস্থলে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনের ওপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি সকল কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Side banner