• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে হাতপাখার বিশাল নির্বাচনী জনসভা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:১৫ পিএম বাঞ্ছারামপুরে হাতপাখার বিশাল নির্বাচনী জনসভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সামসুল হক সুমন-এর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ জাকির হোসাইন খাসনগরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। জনসভার প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ এবং জেলা শাখার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমরান হোসাইন নুর, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, মুফতি সাজিদুল হক খায়েরী, মাওলানা শেখসাদী বিন আব্দুল মজিদ, মাওলানা নুরুদ্দিন, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, মাওলানা সাইদুল ইসলাম মাদানী, মোবারক হোসাইন, মো. জামাল উদ্দিন, হাফেজ ফয়সাল আহমেদ বাবু ও হাফেজ আশরাফ আলী প্রমুখ।
বক্তারা বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের ভোটারদের আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সাইদ উদ্দিন খান জাবেদকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, হাতপাখা প্রতীক বিজয়ী হলে বাঞ্ছারামপুর হবে সারা বাংলাদেশের জন্য একটি আদর্শ ও মডেল উপজেলা।

Side banner