• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে স্বতন্ত্র প্রার্থী কায়েস সিকদারের বিলবোর্ড ভাঙ্গচুর


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৫৮ পিএম বাঞ্ছারামপুরে স্বতন্ত্র প্রার্থী কায়েস সিকদারের বিলবোর্ড ভাঙ্গচুর

ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদারের ব্যানার-বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে। 
পরে কায়েস সিকদারের নেতাকর্মী ও সমর্থকরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 
এ ব্যাপারে আবু কায়েস সিকদার বলেন, বাঞ্ছারামপুরে ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি গ্রুপ শুরু থেকেই ঈশ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমার নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার গভীর রাতে ছিঁড়ে এবং ভেঙে ফেলা হয়েছে। যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে আমাকে থামানো যাবে না। এই নির্বাচনে ফুটবলের জয় হবেই।
আবু কায়েস সিকদার আরও বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যথেষ্ঠ আন্তরিক, কিন্তু বাঞ্ছারামপুরের একটি গ্রুপ এই নির্বাচন বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, এলাকার পরিবেশ ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। নির্বাচনের সুন্দর পরিবেশ যারা বিনষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ অতি জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানাই।
তিনি অভিযোগ করে বলেন, তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাঁধাগ্রস্ত করা হচ্ছে। কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় বাঁধা দেওয়া এবং হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  

Side banner