পর্যটক ভিসায় কাজ, কঠোর হচ্ছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ
এবার পর্যটক ভিসায় কাজ করা পর্যটকদের প্রতি কঠোর হচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। জনপ্রিয় এ পর্যটন দ্বীপে অবস্থানরত ডিজিটাল নোম্যাড, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতাদের ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে দ্রুতই। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক ভিসায় দেশটিতে অবস্থান করে স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বিনা মূল্যে পণ্য বা সেবা